শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ

Share the post

জহুরুল ইসলাম জপি,শেরপুর  জেলা প্রতিনিধি:২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। আজ বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন।

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জিপিএ-৫ প্রাপ্তিসাপেক্ষে প্রত্যেককে ল্যাপটপ উপহার দেওয়া হবে। ভালো রেজাল্ট প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী পড়ালেখায় কোন সমস্যায় পড়লে সকল সহযোগিতা করার আশ্বস্ত করেন। ছাত্র- ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহী করতে এমন ঘোষণা দেন।
তিনি আরো বলেন, যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে পরিশ্রমী হতে হবে। আর পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি। শুধু পড়ালেখা করলেই হবে না আমাদের সকলের মাঝে সততা এবং শৃঙ্খলা থাকতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফলই করলেই হবে না যদি আমাদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ না থাকে তাহলে এটারও কোন মূল্য থাকবেনা।
তিনি বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। আর মাদকের ছোবল এবং স্যোসাল মিডিয়ার কুপ্রভাব থেকে নিজেদের হেফাজত করতে হবে।
বাজিতখিলা আমীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মেজবাউল ইসলাম শিবলু, মোহাম্মদ লাল মিয়া, আব্দুস সাত্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের প্রশাসক পদে নিয়োগ উপলক্ষে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি শেরপুর  প্রতিনিধি:শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর-এর সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল , শনিবার রাত ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে […]

শেরপুরে প্রান্তিক হরিজন শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ?

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সবার জন্য শিক্ষা স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৭০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষ -এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত […]