সাতক্ষীরার ‎তালায় ৪টি গ্রামে পরিচ্ছন্নতা অভিযান 

Share the post
সাঈদ সম্রাট সাতক্ষীরা ‎তালা প্রতিনিধি:সাতক্ষীরার ‎তালা উপজেলার ৪টি গ্রামে পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে অভিযান পরিচালনা হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার উদ্যোগে এবং সংস্থার আলো প্রকল্পের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
‎জানা গেছে, গ্রামগুলি সুন্দর এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়ার্ল্ড কনসার্ন তালা উপজেলায় আলো প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উপজেলার  তালা সদর ও খলিলগর ইউনিয়নের খানপুর, আটারই, মাছিয়াড়া ও গোনালী গ্রামে ইতোমধ্যে গ্রাম উন্নয়ন কমিটি গঠিত হয়েছে। গঠিত এই ভি.ডি.এফ দলের উদ্যোগে রোববার (১২ এপ্রিল) সকালে একযোগে ৪টি গ্রামে ওয়াশ ক্যাম্পের আয়োজন করা হয়। গ্রামের মানুষের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টি, সুস্থ জীবন-যাপনের জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে এসময়ে সকলকে অবহিত করা হয়। তাছাড়া, দলগতভাবে এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। উক্ত পরিচ্ছন্নতা অভিযানে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, ভিডিএফ দলের সদস্যবৃন্দ, সাধারন জনতা এবং ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]