মাগুরার শ্রীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি:“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”  এই প্রতিপাদ্য নিয়ে ৮ এপ্রিল বুধবার সকালে শুরু হয়েছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬। শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার নাজমুল ইসলাম উপজেলা মিনি স্টেডিয়ামে  এ মেলার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ন কবির, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকতা মামুন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আব্দুল গণি, খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কাওছার আলী,  বদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলীসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “স্মার্ট উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। এই ধরণের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে”।
​জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। দুই দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।
এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]