আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

Share the post

শামিম বেপারী , সাভার আশুলিয়া প্রতিনিধি :সাভারের আশুলিয়ায় রোকমা খাতুন (২২) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।

বুধবার (০৮ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকমা খাতুন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম মো. ইউসুফ ওরফে হৃদয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইপাইল বালুর মাঠ এলাকায় একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

তদন্তের মাধ্যমে হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]