নাটোরের সিংড়ায় কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের সিংড়া উপজেলায় কৃষক মেছের আলী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন এবং দুইজন পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়ার কলিগ্রামে সলেমান মৃধার সঙ্গে নিহত মেছের আলীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডাও হয়। এর জেরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছের আলীকে ডেকে নিয়ে যান তার প্রতিবেশী মছিরন বিবি। কিছুক্ষণ পর তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময়ই তার মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিংড়া থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম চলাকালে দুই আসামি মারা যান এবং দুইজন পলাতক থাকেন। দীর্ঘ ২৭ বছর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত পলাতক দুইজনসহ মোট ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]