পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post
জিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।
 এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল উপহার দিচ্ছেন  শ্রীপুর উপজেলা বিআরডিবি অফিসার ও তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন।
সোমবার (১৯ এপ্রিল) রাতে শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামসহ কল্যানপুর ও কচুয়া এলাকার কয়েকজন দাখিল পরীক্ষার্থীর বাড়িতে হঠাৎ উপস্থিত হন তিনি। সেখানে  প্রায় প্রত্যেকের বাড়িতেই   আধা ঘণ্টাব্যাপী তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে কীভাবে ভালো ফলাফল করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও পেনসিল উপহার হিসেবে তুলে দেন। পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করে সন্তানদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে খোঁজ নেন।
এই সময় তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, “আমি চেষ্টা করছি পরীক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নিতে। সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জানছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করি, এতে তারা পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হবে।”
তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার সভাপতি  এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা । তারা মনে করছেন, এ ধরনের ব্যক্তিগত তদারকি ও উৎসাহ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর থানায় মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার সকাল ১০টায় থানা প্রাঙ্গণে এই সভা আয়োজিত হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা […]