সাভারের সি.আর.পি এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

Share the post
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি :পবিত্র ঈদুল ফিতরের আনন্দ না কাটতেই  সাভার ডগরমোড়া এলাকায় একটি বাড়িতে  চুরির ঘটনা ঘটে।
সোমবার  রাত প্রায় ৩ টায় সাভার ডগরমোড়া শামসুর রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা যায় । এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার।
 বাড়ির মালিক জানায় অজ্ঞাত নামা বিবাদীরা আমার উক্ত ঠিকানার বাড়ীর লোহার জানালার গ্রীল কেটে রুমের ভিতরে প্রবেশ করে স্ট্রীলের আলমারীর দরজার লক ভেঙ্গে  আলমারীর ভিতর থেকে নগদ ৪০,০০০/-  টাকা, ২ ভরি ৮ আনার ওজনের স্বর্নালংকার যাহা আনুমানিক মূল্য: ৬,২০,০০০/- (ছয় লক্ষ বিশ হাজার) টাকা, ১৪ পিস শাড়ী যার আনুমানিক মূল্য: ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা, শার্ট,প্যান্ট, ইত্যাদি বস্তু নেয় যার আনুমানিক মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও একটি এলইডি টিভি যার আনুমানিক মূল্য ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা নিয়ে যায়। পবরর্তীতে আমি সকাল বেলা বাসায় এসে দেখি যে, অজ্ঞাত নামা কেও আমার উপরোক্ত জিনিস গুলো নিয়ে গিয়াছে
এব্যাপারে সাভার থানা পুলিশ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]