স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে অঙ্গীকার—শিবপুরে গণসংবর্ধনায়: স্বাস্থ্যমন্ত্রী।

Share the post
মো হিমেল মিয়া। মনোহরদী নরসিংদী: নরসিংদীর শিবপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি।
রবিবার (২২ মার্চ) বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুরবাসীর পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমার উপর আস্থা রেখে আমাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমি সেই আস্থার মর্যাদা রাখতে চাই। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন—এটা আবেগের বহিঃপ্রকাশ। তবে আমি সেই দিনই সন্তুষ্ট হবো, যেদিন দেশের রোগীরা শান্তি পাবে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনতে সরকার কাজ করছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে সরকার ৩৯ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করেছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদ-আসল মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সরকার স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংবর্ধনা প্রদান উদযাপন কমিটির আহ্বায়ক মনজুর এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আবু সালেক রিকাবদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান, শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম মৃধা এবং সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]