সাভারের সি.আর.পি এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি :পবিত্র ঈদুল ফিতরের আনন্দ না কাটতেই সাভার ডগরমোড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।
সোমবার রাত প্রায় ৩ টায় সাভার ডগরমোড়া শামসুর রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা যায় । এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার।
বাড়ির মালিক জানায় অজ্ঞাত নামা বিবাদীরা আমার উক্ত ঠিকানার বাড়ীর লোহার জানালার গ্রীল কেটে রুমের ভিতরে প্রবেশ করে স্ট্রীলের আলমারীর দরজার লক ভেঙ্গে আলমারীর ভিতর থেকে নগদ ৪০,০০০/- টাকা, ২ ভরি ৮ আনার ওজনের স্বর্নালংকার যাহা আনুমানিক মূল্য: ৬,২০,০০০/- (ছয় লক্ষ বিশ হাজার) টাকা, ১৪ পিস শাড়ী যার আনুমানিক মূল্য: ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা, শার্ট,প্যান্ট, ইত্যাদি বস্তু নেয় যার আনুমানিক মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও একটি এলইডি টিভি যার আনুমানিক মূল্য ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা নিয়ে যায়। পবরর্তীতে আমি সকাল বেলা বাসায় এসে দেখি যে, অজ্ঞাত নামা কেও আমার উপরোক্ত জিনিস গুলো নিয়ে গিয়াছে
এব্যাপারে সাভার থানা পুলিশ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

