বগুড়ার সাবেক সমন্বয়ক সাকিব খান সাইবার আইনের মামলায় গ্রেফতার

Share the post
এস.এম.জয়: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বগুড়ায় প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া তরুণ ও সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাকিব খান শহরের নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, ঢাকার শাহবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির “Channel 21” -কে বলেন, রাত তিনটার দিকে শাহবাগ থানা পুলিশের তাদের জানান সাইবার নিরাপত্তা আইনে সাকিবকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে জেলা পুলিশের কাছে কোন তথ্য জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]