কমলনগরে ন্যায্য ভাতাদির দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

Share the post

কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর কমলনগর প্রতিনিধি:এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% বৃদ্ধির দাবীতে লক্ষ্মীপুরের কমলনগরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩২ টি
স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের
দায়িত্বরত প্রধান- সহকারী শিক্ষক ও কর্মচারীসহ পাঁচশতাধিক ভাতাপ্রত্যাশীরা দীর্ঘ একর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, হাজিরহাট হামিদিয়া কামিল  মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন টুমচরী, ফরাশগঞ্জ ফয়েজেআম আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান,
ফজুমিয়ারহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুস সহিদ, পাটারীরহাট দাখিল  মাদরাসার সুপার মাওলানা আবুল খায়ের, চরকালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও সহকারী শিক্ষক ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
আমানত উল্যা কবির,
এসময় বক্তারা দাবি জানান, শিক্ষকদের বিভিন্ন ন্যায্য
ভাতাদি অতিদ্রুত পরিশোধ করতে হবে। না হলে টানা কর্মসূচির মাধ্যমে পালন করা হবে। এছাড়া শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন ভাতা প্রত্যাশীর বেসরকারি শিক্ষক কর্মচারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]