অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে মাধবপুর সীমান্তে ব্যবসায়ী আটক

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রবাল বণিক (৪৪) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রোববার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দেবনগর এলাকায় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা ভারতীয় মালামালসহ তাকে আটক করে। আটককৃত প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার মৃত হরিদাস বণিকের ছেলে।

‎বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ২ হাজার ৪০০ ভারতীয় রুপি, ৩ হাজার ২০০ বাংলাদেশি টাকা, একটি কষ্টিপাথর, বিভিন্ন রঙের ১৪৫টি আংটির পাথর এবং একটি ছোট ওয়েট মেশিন জব্দ করা হয়।

‎২৫ বিজিবি ব্যাটালিয়নের ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু সিদ্দিক বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় আমাদের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]