মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে:ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম

Share the post
সীমান্ত দাস, মির্জাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎পুলিশের ডিআইজি ও টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম বলেছেন, মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। বুধবার (০৮ অক্টোবর) সকালে বিভাগীয় ক্যাডেট ২২তম ব্যাচের (এসআই) কর্মরতদের বাধ্যতামূলক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন। মোহাম্মদ আশফাকুল আলম বলেন,‘বিশ্বায়নের প্রভাব ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হওয়ায় পুলিশকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তাই যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী সনাক্তকরণ, অপরাধ নিয়ন্ত্রনের মাধ্যমে নিজেকে সফল তদন্তকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রধান অতিথি প্রশিক্ষনে অংশ নেওয়া ৩ জন সেরা ক্যাডেটকে পুরস্কার তুলে দেন। ২২তম ব্যাচে ২৭৬ জন বিভাগীয় ক্যাডেট কুচকাওয়াজে অংশ নেন। অতিথিবৃন্দ কুচকাওয়াজ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]