শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন

Share the post
“আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মনিরুজ্জামান এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন। এছাড়াও শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, কন্যাশিশুদের শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে। সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাদের পিছিয়ে রাখা যাবে না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কন্যাশিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এজন্য তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নেতৃত্ব বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]