আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ ধাপে ৪৭ জন রোগীর চোখের চিকিৎসা সহ অপারেশন করতে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান, বিরিশিরি ইউনিয়ন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান।জানা গেছে, ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে, অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার খেটে খাওয়া মানুষ। ইতোমধ্যে দুর্গাপুর উপজেলা থেকে ৫ম ধাপে প্রায় ২৩০ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। শুধু অপারেশন নয়, রোগীদের থাকা-খাওয়া, যাতায়াত, ঔষধসহ সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। এ কাজে স্থানীয় বিএনপি’র স্বেচ্ছাসেবীরা দুর্গাপুর থেকে বাসযোগে কে. জামান হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা শেষে রোগীদের বাড়ি পৌঁছে দেন।স্থানীয়রা বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা রোগীতেদের মধ্যে ৯৩২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তত করা হয়। ওই তালিকা ধরেই আজ ৬ষ্ঠ ধাপের যাত্রা শুরু। এরই ধারাবহিকতায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৩ জন মহিলা এবং ২৪ জন পুরুষ রোগীকে আজকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলেন, মানবসেবার উপরে আর কোন কিছুই হতে পারে না। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ইতোমধ্যে মানবিক নেতা হিসেবে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে। দীর্ঘদিন ধরে নিজ অর্থায়নে যেসকল মানবিক কাজ গুলো করে যাচ্ছেন, এর কোন তুলনাই চলে না। কায়সার কামাল একজন যোগ্য নেতা বলেই উনার পক্ষে এসকল কাজ করা সম্ভব হচ্ছে।পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল রোগীদের চোখের অপারেশন সম্পন্ন করা হবে। মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ৫শত মানুষ চোখের আলো ফিরে পেয়েছেন। এমন সেবামুলক কাজে শ্রম দিতে পেরে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেইসাথে আমি সংশ্লিষ্ট কাজে যারা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।এ সময়, বিএনপি নেতা আলহাজ্ব আজিজুল হক ফকির, আবুল বাশার বাদশা, আনোয়ার খলিফা, রেজাউল করিম রাজা, শহীদুল ইসলাম, নুরুল আমিন নুরু, যুবদল নেতা সম্রাট গণি, নুর ইসলাম জামিল, কবির আহম্মদ, মঞ্জুরুল হক মঞ্জুল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]