ধামরাই সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ফুলের সংবর্ধনা

Share the post
মো: শাকিল শেখ সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা দিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনকালে তাকে এ ফুলের সংবর্ধনা জানানো হয়।
এসময় নবনিযুক্ত অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এই বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে তিনি মাস্টার্স ও অর্নাস বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে কলেজের সার্বিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অধ্যক্ষ মো.ইফতেকার আলী বলেন,ধামরাই সরকারি কলেজটি যেমন সবুজায়ন ক্যাম্পাস তেমনি উন্নত শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। উপযুক্ত শিক্ষালাভেই একজন শিক্ষার্থী অভিজ্ঞ,দক্ষ ও যোগ্য বলে বিবেচিত হয়। তাই একটা রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ও শিক্ষাব্যবস্থা। তাই নিয়মিত শিক্ষাঙ্গনে গিয়ে নিয়মিত শিক্ষা গ্রহণ করা।পাঠদানের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পরিবেশ সক্রিয় হয়ে ওঠে। শিক্ষার্থীদের জন্য কলেজ থেকে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
 সংবর্ধনাকালে এসময় উপস্থিত ছিলেন,ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক,ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো.আব্দুল জব্বার,সহকারী অধ্যাপক মো.টিটোন হোসাইন,প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ।
এসময় আর-ও উপস্থিত ছিলেন,মাস্টার্স বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব শেখ,অর্নাস বর্ষের তৌফিক সোহেল,শাকিল শেখ,মিজান,ইমরান,সুমন,শাহজালাল সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]