সাতক্ষীরা তালায় সুপারি বাগানে মিললো বৈদ্য নাথের মরদেহ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজন সাহা বাজার সংলগ্ন নাথপাড়ায় প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথ (৮০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে পাশের বাড়ির সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ ভাত খেয়ে কোনো এক সময় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ সুপারি বাগানে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে তালা সার্কেল এএসপি, তালা থানার ওসি, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]