প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের’ স্মারকলিপি প্রদান

Share the post
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের যানবাহনের দুর্ভোগ নিরসনে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট”।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের কাছে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন ও বাঁধন বিশ্বাস স্পর্শ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট” শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে জানতে পারে, তাদের অন্যতম প্রধান দাবি হলো পরিবহন পুলে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস সংযোজন। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট কমবে এবং তারা সময়কে আরও ফলপ্রসূ কাজে ব্যবহার করতে পারবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে দ্রুত এই সার্ভিস চালুর অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট বলেন, “অনেক শিক্ষার্থী নিয়মিত কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ক্লাসে আসে, আবার কেউ কেউ শহরে টিউশনি বা অন্যান্য প্রয়োজনে যাতায়াত করে। বর্তমান শিডিউল অনুযায়ী তারা মারাত্মক ভোগান্তিতে পড়ছে এবং সময় অপচয় হচ্ছে। আমরা পরিবহন প্রশাসকের সঙ্গে বিষয়টি তুলে ধরেছি। তিনি আশ্বস্ত করেছেন, আগামী সাত কার্যদিবসের মধ্যে পরীক্ষামূলকভাবে ঘণ্টায় একবার বাস সার্ভিস চালু করা হবে। এটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের আশ্বাস অনুযায়ী উদ্যোগটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]