ফরিদপুরে গণধর্ষণ মামলার আসামি অসীম শেখ গ্রেফতার

Share the post
মোঃ সজল মন্ডল ,ফরিদপুর : ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি অসীম শেখ (২২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুন দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক নারীকে আটক রেখে ভয়ভীতি প্রদর্শনের পর পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন মামলা নং-০৬, তারিখ: ০৫ জুন ২০২৫। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(৩) তৎসহ ৩৪৩/৫০৬ দণ্ডবিধি ১৮৬০ ধারায় নথিভুক্ত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ অধিনায়কের কাছে সহায়তা চেয়ে একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। পরবর্তীতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অসীম শেখ (২২), পিতা আবদুল সালাম শেখ, সাং মৃগী, থানা, কোতোয়ালী, জেলা, ফরিদপুর-কে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]