বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে তারেক রহমান এর বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সাম্য ও মানবিকতার নতুন বাংলাদেশে নারীর সন্মান ,মর্যাদা , অধিকার প্রতিষ্ঠা  ও ক্ষমতায়ন হবে – সৈয়দ এমরান সালেহ প্রিন্স 

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব  সৈয়দ এমরান সালেহ প্রিন্স  বলেছেন , বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে তারেক রহমান বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সাম্য ও মানবিকতার নতুন বাংলাদেশ গড়ে তুলবেন । যে বাংলাদেশে নারীর সন্মান ,মর্যাদা , অধিকার প্রতিষ্ঠা  ও ক্ষমতায়ন হবে ।
তিনি রবিবার সকালে ধোবাউড়া জেলা পরিষদ ডাক বাংলো
মাঠে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এছাড়াও  তিনি ধোবাউড়া উপজেলার কলসিন্দুর মাদরাসা মাঠে বিগত গণ অভ্যুত্থানে নিহত মাজেদুল ইসলমের প্রথম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছত্রদল আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শহীদ মাজেদুলের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে স্বান্তনা দেন ।
মহিলা দলের কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন ,
নারীর মর্যাদা , অধিকার ও সমস্যা সমাধানে বিএনপি বদ্ধ পরিকর । বিএনপি নারী বান্ধব দল । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান , বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন তারা ও বিএনপি নারীদের কল্যাণে যা করেছে , অন্য কেউ তা করে নাই । তিনি নারী নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রতিটি ঘরে ঘরে নারীদের কাছে ধানের শীষের সালাম ও দাওয়াত পৌঁছে দেয়ার আহবান জানান ।
তিনি বলেন , তারেক রহমান আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী । তিনি পরিবর্তনের পতাকা নিয়ে আসছেন । তারেক রহমান ইতিমধ্যে তাঁর ইতিবাচক ও গণমুখী রাজনৈতিক কর্মসূচীর কারণে জনগণের তো বটেই , গণতান্ত্রিক বিশ্বেরও দৃষ্টি আকর্ষণ করেছেন । তিনি বলেন , তারেক রহমান রাস্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তন চান । তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে রাস্ট্র , রাজনীতি ও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে । তিনি বলেন , বিএনপি গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে জনগণের সেবক হয়ে কাজ করবে , শাসক বা শোষক হিসেবে নয় । তিনি মহিলাদের প্রতি বিএনপি , বেগম খালেদা জিয়া , তারেক রহমান ও ধানের শীষের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন ইনশাআল্লাহ বিএনপি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে ।
কর্মী সম্মেলনে পুস্পা নাহারকে সভানেত্রী ও তাহমিনা খাতুনকে সাধারণ সম্পাদিকা করে ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয় । আংশিক কমিটির সিনিয়র সহ সভানেত্রী  রোকেয়া বেগম ,সহ সভানেত্রী   হেলেনা খাতুন , যুগ্ম সম্পাদিকা জয়েদা খাতুন , শাহানা বেগম ,  সাংগঠনিক সম্পাদিকা মর্জিনা খাতুন , সহ সাংগঠনিক সম্পাদিকা মিনারা খাতুন , সালেহা খাতুন । কমিটির অন্যান্য পদে আগামী ১৫ দিনের মধ্যে নাম ঘোষণা করা হবে ।
 ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন  চৌধুরী লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলুর সঞ্চালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহবায়ক ফরহাদ রব্বানী সুমন , আবদুল কুদ্দুস , আবদুল মোমেন শাহীন , উত্তর জেলা মহিলা দলের সহ সভাপতি সালেহা আক্তার , সিনিয়র যুগ্ম সম্পাদক ফেরদৌসী জাহান সুপ্তি , সাংগাঠনিক সম্পাদিকা রোকেয়া বেগম , সহ সাংগাঠনিক সম্পাদিকা তাহমিনা বেগম , সদস্য পুষ্পা নাহার প্রমুখ  বক্তব্য রাখেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সাংবাদিকদের দলবাজি বা প্রশাসনের তোষামোদ করার প্রয়োজন নেই , প্রয়োজন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা / সাংবাদিকরা কারও রাখাল নয়, তারা সত্যের পাহারাদার -সৈয়দ এমরান সালেহ প্রিন্স

Share the post

Share the postআবুল হাশেম,ধোবাউড়া:ধোবাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সাংবাদিকদের কোনো দলবাজি করার প্রয়োজন নেই, প্রশাসনের তোষামোদ করারও দরকার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। সাংবাদিকতার একমাত্র পক্ষ হবে সত্য ও জনগণ। প্রয়োজন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা । তিনি বলেন,ভয়ভীতি […]

নতুন কুড়িঁতে সেরা দশে বিচারকদের নজর কেড়েছে প্রিয়ম

Share the post

Share the postআবুল হাশেম,ধোবাউড়া:বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল! গান গেয়ে মাত্র ৫ বছর বয়সে ভাইরাল হয়েছিল ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বাসিন্দা প্রিয়ম সাহা।গানটি গেয়েছিল দেশের তরুণ উদিয়মান জনপ্রিয় সংগীত শিল্পী অনিমেষ রায়ের সাথে। এরপর থেকে নিয়মিত গান গেয়ে যায় প্রিয়ম। মা সিক্তা সাহা সুরশ্রী সংগীত নিকেতনের পরিচালক। মা গানের শিক্ষক হওয়ায় সংগীতের […]