ভোটকেন্দ্র স্থানান্তর না করার দাবীতে দুর্গাপুরে মানববন্ধন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২নং মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র স্থানান্তর না করার দাবীতে এক মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২নং মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এম এ ছালাম দিশারী, ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মিয়া, মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি‘র সভাপতি মিজানুর রহমান, বিএনপি নেতা ডাক্তার সোহেল, আব্দুল খালেক, আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, মাওলানা আব্দুল কুদ্দুস, হাজ¦ী আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি ডাক্তার আব্দুস সাত্তার, সুসং সরকারি কলেজ ছাত্রদল শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক জুবায়েল হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত তিন দশক ধরে ২নং মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে শান্তিপুর্ণ ভাবে দেশের সকল নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ওয়ার্ডের এই অংশে ভোটার সংখ্যা প্রায় ৩ হাজার। অন্যদিকে একটি কুচক্রী মহল যেখানে ভোট কেন্দ্র স্থানান্তর করতে চাচ্ছে, সেখানে ভোটার সংখ্যাও কম এবং যাতায়াতে ভোটারদের অনেক অসুবিধা পোহাতে হবে। তাই তাদের ওই চক্রান্ত কোন ভাবেই সফল হতে দেবো না। আমরা চাই, বর্তমান কেন্দ্রই ভোট কেন্দ্রটি বহাল থাকুক। তাই এলাকার সর্বস্তরের মানুষ মিলে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। ভোট কেন্দ্র স্থানান্তর করতে দেবো না, দেবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]