সাতক্ষীরা তালায় ১৬ দলীয় ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠিত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলাকে হ্যা বলুন এই স্লোগান সামনে রেখে তালা উপজেলার ৫ নং তেঁতুলিয়া ইউয়িনের লাউতাড়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ১৬ দলীয় ফুটবল ট‚র্র্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকালে লাউতাড়া যুব সমাজের আয়োজনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে মনোমুগ্ধকর এ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন । ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং তেতুঁলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ময়েজ উদ্দীন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আব্দুল মান্নান মিঠু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম, তালা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন জুয়েল, সিনি: সহ সভাপতি তুহিন বিল্লাহ, ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, যুবদল নেতা শহিদ ইসলাম প্রমুখ ।
এসময় উক্ত খেলাটি সরাসরি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত দর্শক-দর্শনার্থী সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]