চাঁদপুরে কচুয়ায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার 

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :   চাঁদপুরের কচুয়া থানা‌ পুলিশের অভিযানে পৃথক মামলার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার চাঁদপুরের ডিবি ও কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলো চাঁদপুরের মামলায় মাঝিগাছা গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম পাটোয়ারী(৪২) পাঁচ ধারা গ্রামের আওয়ামী লীগ নেতা শহীদ উল্যা(৬২) কাদলা গ্রামের মঞ্জুর আহমেদ মজুমদার(৩৫)। কচুয়া রহিমানগরের মামলায় হোসেনপুর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আরিফ হোসেন(২৯) উত্তর পালাখাল গ্রামের মোঃ কেফায়েত উল্লাহ(৪৩)।

কচুয়া মিয়ার বাজারের মামলায় আওয়ামী লীগ নেতা পূর্ব কালোচো গ্রামের আব্দুল বারেক (৪৫) পালগিরি গ্রামের মোঃ শরীফ ভূইয়া (৫৭)। হারিচাইল গ্রামের মামলায় কড়াইয়া ইউনিয়নের সাহেদাপুর ফখরুল ইসলাম (৪৫)পাথৈর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শামিম উদ্দিন ও মোঃ কামাল হোসেন (৩২)।

 

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের চাঁদপুরে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]