বাসে অতিরিক্ত ভাড়া আদায়: দুর্গাপুরে পরিবহনে প্রশাসনের অভিযান

Share the post
নূর আলম,দুর্গাপুর,নেত্রকোণা,প্রতিনিধি : ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নেত্রকোণার দুর্গাপুরে বাস পরিবহনগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় ও বিরিশিরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। অভিযানে অতিরিক্ত আদায়কৃত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দিতে পরিবহন মালিকদের বাধ্য করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকাগামী কয়েকটি পরিবহন—মা মনি এন্টারপ্রাইজ, সাথী পরিবহন ও সেন্ট মার্টিন সিবিসি পরিবহন— টিকিটে ভাড়ার পরিমাণ ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। অভিযোগ পেয়ে ইউএনও’র নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
ভাড়া ফেরত পাওয়া যাত্রী ফরহান হাসান বলেন, “ঈদের আগে ও পরে সব সময়ই জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে। আমি ঢাকায় যাচ্ছিলাম, বাসভাড়া ৬৫০ টাকা হলেও আমাকে দুই টিকিটের জন্য ১,৩০০ টাকা দিতে হয়েছে। ইউএনও স্যারের মাধ্যমে অতিরিক্ত টাকা ফেরত পেয়েছি। এমন অভিযান নিয়মিত হলে যাত্রীদের ভোগান্তি কমবে।”
ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, “ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে। সাধারণ যাত্রীদের যেন অতিরিক্ত ভাড়া দিতে না হয়, সে জন্য মনিটরিং চালানো হচ্ছে। যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে। এরপরও অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে ইউএনও’র সঙ্গে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]