ভারত-বাংলাদেশ আলোচনা ইতিবাচক, বড় সংস্কারে আশাবাদী- আন্দালিব রহমান পার্থ

Share the post

মোঃ সামিরুজ্জামান প্রতিনিধি,চ্যানেল ২১ : ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত ইতিবাচক এবং তা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের ইউনুস সরকারের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, তা ভবিষ্যতে আমাদের দেশের জন্য সুফল বয়ে আনবে। আমরা আশাবাদী, এ আলোচনা দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতাকে আরও গভীর করবে।”

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভোলায়, ঢাকা সিটির সাবেক মেয়র ও জাতীয় নেতা মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বিজেপি চেয়ারম্যান আরও বলেন, “দেশে বড় সংস্কারগুলো এখন সময়ের দাবি। সেগুলো বাস্তবায়নে আমরা ইউনুস সরকারকে সমর্থন দিচ্ছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বিষয়ে আমরা আশাবাদী। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বিজেপি অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী।”

তিনি জানান, আগামী জুন মাস থেকেই প্রার্থী নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। “ভবিষ্যতের নির্বাচন ও প্রার্থী নির্ধারণ সম্পূর্ণভাবে নির্ভর করবে প্রয়োজনীয় সংস্কারের উপর। বিশেষ করে, যেসব সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত রয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়ন হওয়া উচিত।”

আন্দালিব রহমান পার্থ বলেন, “বিগত সময়ের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে, প্রয়োজনীয় সংস্কারের অভাবেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। জনগণের ভোটাধিকার ও প্রত্যাশা রক্ষা করতে হলে গণতন্ত্রের ভিত্তি মজবুত করা আবশ্যক। এজন্য নির্বাচনমুখী সংস্কার এখন সময়ের দাবি।”

স্থানীয় সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। প্রয়োজনীয় বরাদ্দ সরাসরি স্থানীয় সরকার প্রতিনিধিদের হাতে তুলে দিতে হবে, যেন তারা নিজ নিজ এলাকার উন্নয়নে তা কাজে লাগাতে পারেন।”

এর আগে, হাজারো দলীয় নেতাকর্মী ও সমর্থক প্রিয়নেতা আন্দালিব রহমান পার্থকে বরণ করতে ভোলার ইলিশা লঞ্চঘাটে সমবেত হন। উপস্থিত জনতার আবেগঘন ভালোবাসা ও স্লোগানে পরিবেশ এক স্মৃতিময় দৃশ্যে পরিণত হয়।

রবিবার (৬ এপ্রিল) মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে দোয়া মাহফিল, কবর জিয়ারতসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]