সরাইল থানা পুলিশ কর্তৃক ১ দিনে ৩ টি হত্যা মামলার আসামী গ্রেপ্তার

Share the post
মোঃ মুনির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা  ০৪ এপ্রিল ২০২৫ইং সরাইল থানার পুলিশ পৃথক দিনভর অভিযান পরিচালনা করে ০৩টি হত্যা মামলার আসামী গ্রেপ্তার করেন।
র‍্যাব-৯,সিলেট, সিপিসি-১,ব্রাহ্মণবাড়িয়া’র চৌকস দল ও সরাইল থানা পুলিশের যৌথ অভিযানে সরাইল থানার মামলা নং-০২(০২)২৫,ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) যৌতুকের জন্য বর্বরোচিত ভাবে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার আসামি উজ্জ্বল মৈশান (৪৮) পিতা-অলি মৈশান সাং-কালিকচ্ছ (মনিরবাগ) থানা- সরাইল জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সরাইল থানার নোয়াগাঁও এলাকা হইতে ৪ই এপ্রিল ২০২৫খ্রি: গ্রেফতার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাজে ব্যবহৃত অস্ত্র (আলামত) রাতে  উদ্ধার করা হয়েছে।
পৃথক অভিযানের সরাইল থানার এসআই/আবির আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সরাইল থানার মামলা নং- ০৬(০২)২৪ (আমজাদ মিয়া হত্যা মামলা) ধারা-১৪৩.৪৪৭.৪৪৮.৩২৩.৩২৪.৩২৫. ৩২৬.৩০৭.৩৮০.৪২৭.৩০২.৩৪ পেনাল কোড এর এজাহানামীয় ৩০নং মামলার পলাতক আসামী-মো. আনু মিয়া (৫৫) পিতা-মৃত সাহেদ আলী সাং- সিদ্ধেশ্বরী থানা-সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে সরাইল থানার বিশুতারা এলাকা হইতে ৪ ই এপ্রিল ২০২৫খ্রি: গ্রেফতার করে।
.  পৃথক অভিযানের সরাইল থানার এসআই/জাহিদ আহসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সরাইল থানার মামলা নং- ০২(০৮)২৩ (হাফিজ উদ্দিন হত্যা মামলা) ধারা-১৪৩.৩৪১.৩২৪.৩০৭.৩০২. ১১৪.৩৪ পেনাল কোড এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী-জামাল (৫২) পিতা- শামসুদ্দিন সাং-হরিপুর (পাকশিমুল) থানা-সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে সরাইল থানার পাকশিমুল এলাকা হইতে ৪ই এপ্রিল ২০২৫খ্রি: গ্রেফতার করে।
এ বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল হাসান বলেন,সরাইল থানা এলাকা আইন-শৃঙ্খলা উন্নয়নে ঈদ পরবর্তী অভিযানের অংশ হিসাবে আমাদের পুলিশের বিভিন্ন টিম হাইওয়ে রুটে কাজ করছে।চুরি ছিনতাই ডাকাতি মারামারি যেন না হয় সে জন্য সজাগ আছে আমাদের থানা পুলিশ। নিরলস ভাবে মাঠে কাজ করে যাচ্ছে । কঠোর ভাবে আমাদের অভিযান অব্যাহত আছে । আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]