সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

মোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ মার্চ ভোর আনুমানিক ৩টা ৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

উক্ত অভিযানে ০১টি কাভার্ড ভ্যান সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় গমনের সময় সন্দেহ হলে ইসলামপুর নামক স্থানে কাভার্ড ভ্যানটি থামানো হয় এবং তল্লাশী করা হয়। পরবর্তীতের সন্দেহজনক কাভার্ড ভ্যানটি তল্লাশী করে *ফুচকা-২,৮৫০ কেজি, সিগারেট-৩,০০০ প্যাকেট এবং জিরা-১,২৬০ কেজি* আটক করা হয়।

 

আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট *সিজার মূল্য- ৪২,১৫,০০০/- (বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার) টাকা।* আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এছাড়াও ট্রানজিট ক্যাম্পের অপর একটি টহলদল গত ১৭ মার্চ ভোর আনুমানিক ১টা ৩০ ঘটিকায় দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে *ভারতীয় মদ-২৪ বোতল* আটক করতে সক্ষম হয়। আটককৃত মদ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

২০২৫ ইং বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে উত্তীর্ণ হওয়ায় সিংগারবিল ইউনিয়নের গৌরব অর্জন করেছেন মোহাম্মদ তৌসিফ আহমেদ। 

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা মনুর বাড়ির কৃতী শিক্ষার্থী মোঃ তৌসিফ আহমেদ। তিনি মোঃ খবির মিয়ার একমাত্র পুত্র। তৌসিফ মিরাসানী পলিটেকনিক একাডেমী হাইস্কুল থেকে এ বছর একমাত্র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে সাধারণ গ্রেডে উত্তীর্ণ […]