২০২৫ ইং বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে উত্তীর্ণ হওয়ায় সিংগারবিল ইউনিয়নের গৌরব অর্জন করেছেন মোহাম্মদ তৌসিফ আহমেদ। 

Share the post
মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা মনুর বাড়ির কৃতী শিক্ষার্থী মোঃ তৌসিফ আহমেদ। তিনি মোঃ খবির মিয়ার একমাত্র পুত্র।

তৌসিফ মিরাসানী পলিটেকনিক একাডেমী হাইস্কুল থেকে এ বছর একমাত্র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তৌসিফ বলেন, এই অর্জন তাঁর একার নয়; এটি তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের আন্তরিক দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষককে পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাশাপাশি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন চাউরা কবি সানাউল হক কলেজ-এর পদার্থবিজ্ঞানের প্রভাষক ও তাঁর চাচা মোঃ হাবিবুল্লাহ স্যারের প্রতি। তৌসিফ জানান, সাধারণ বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়াশোনা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে তাঁর চাচার দিকনির্দেশনা, সুপরামর্শ ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তৌসিফের মামা মোঃ কিবরিয়া বলেন, “বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই আজ আমার ভাগিনা এই সাফল্য অর্জন করেছে। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নতি, সকল শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট তৌসিফের জন্য দোয়া কামনা করা হয়েছে, যেন তিনি ভবিষ্যতে আরও মনোযোগ সহকারে পড়াশোনা করে বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বয়ে আনতে পারেন। তাঁর এই অর্জন স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]