নৌকাডুবিতে স্বামীসহ নিহত ইবি শিক্ষার্থী

Share the post
মিজানুর রহমান, ইবি প্রতিনিধিঃ পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামীসহ নিহত হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদা মাহজাবিন মৌ।
শনিবার (০৫ এপ্রিল) সকাল দশটার দিকে নৌ পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে মৌয়ের বাবা মানিকুজ্জামান মানিক।
জানা যায়, শুক্রবার বিকেলে পবনার সুজানগরে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় বেড়াতে যায় মৌ ও তার স্বামী হৃদয় প্রামাণিক। এক পর্যায়ে মাঝ নদীতে পৌছালে পদ্মার ঢেউয়ে ডুবে যায় নৌকাটি। এসময় বাকিরা সাঁতরে তীরে পৌছতে পারলেও নিখোঁজ হন মৌ এবং তার স্বামী।
নিহত মৌ -এর বাবা জানান, শুক্রবার বিকালে মৌ তার স্বামীসহ নদীতে বেড়াতে যায়। সন্ধ্যায় আমরা নৌকাডুবির খবর পাই। আজ সকাল দশটায় আমরা আমার মেয়ে আর তার স্বামীর মরদেহ খুঁজে পাই। এসময় নিজের নিহত মেয়ের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]