ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা কমিটি গঠন, সভাপতি মাওঃ আবুল হানিফ, সেক্রেটারি মুহাম্মদ হোসাইন জহির নির্বাচিত।

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুরের কচুয়া উপজেলা মজলিশে শুরার অধিবেশন সম্পন্ন হয়েছে।শুক্রবার (৪ এপ্রিল) কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও নির্বাচিত নতুন কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান। এসময় তিনি বলেন, সংবিধান সংস্কারে মুসলিম আইডেন্টিটিফিকেশন থাকতে হবে। কুরআনের সাথে সাংঘর্ষিক সকল আইন সংশোধন করে ৯২% মুসলিম অধ্যুষিত এই ভূখন্ডের জাতিসত্বা ও জাতীয় চেতনাবোধকে ধারণ করে সংবিধান রচিত হবে। অন্যথায় সংবিধান সংস্কার গ্রহনযোগ্য হবে না।

মজলিশে শুরার অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্যে সভাপতি হিসেবে মাওঃ আবু হানিফ,সেক্রেটারি হিসেবে মুহাম্মদ হোসাইন জহির, সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি ও সহ সভাপতি গাজী মোঃ গোলাপ শাহকে নির্বাচিত করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

একই দিনে ইসলামী ছাত্র আন্দোলন কচুয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্যে সভাপতি হিসেবে এইচ এম আরিফুল ইসলাম,সেক্রেটারি হিসেবে মুহাম্মদ আব্দুর রহমান ও সহ সভাপতি হিসেবে মুহাম্মদ রাসেল আহমেদ এবং ইসলামী শ্রমিক আন্দোলন কচুয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি হিসেবে মাজহারুল ইসলাম, সেক্রেটারি ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক  মজিবুর রহমান ভূঁইয়াকে নির্বাচিত করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলার সভাপতি মাওঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী গাজী মোঃ গোলাপ শাহ এর পরিচালনায় মজলিশে শুরার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমান।ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলার সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার সভাপতি কে এমন মাসুদুর রহমানসহ ইসলামী আন্দোলন কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সেক্রেটারী বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]