গজারিয়া মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share the post

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি: বিজেপি বিধায়ক নীতেশ রাণে এবং ধর্মগুরু রামগিরি কর্তিক বিশ্বনবী (সা.) এর অবমাননা প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ সেপ্টেম্বর গজারিয়ায় আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেনী পেশার জনগণের আয়োজনে সকাল ১০ ঘটিকায় গজারিয়া উপজেলা চত্বরে  বিক্ষোভ সমাবেশ  ও গনমিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুক্তার হোসেন মিয়াজী, প্রিন্সিপাল গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা নির্যাতিত মজলুম জননেতা আল্লামা মুফতি নূর হোসাইন নূরানী, প্রধান বক্তা  সাইখুল হাদিস মাওলানা হাসান ফারুকী, মুহ তামিম, রওজাতুল উলুম মাদ্রাসা আনাপুরা গজারিয়া। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল হাফি,মহাসচিব, মুসলিম ঐক্য পরিষদ গজারিয়া, প্রধান অতিথি বক্তব্যে বলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তি কারিকে ফাঁসি মাধ্যমে বিচার করতে হবে। তিনি বলেন যারা আওয়ামী লীগের নেতা তারা তওবা করে ভালো হয়ে যান, না হলে আপনাদের ছাড়বো না। অনুষ্ঠান শেষ সকলেই গনমিছিলে যোগদেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]