নেত্রকোনা জেলা পুলিশের মাস্টার প্যারেড,মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনু‌ষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনায় (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় পুলিশ লাইন্সে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,পিপিএম জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সাহেব আলী পাঠান,অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার(ডিএস‌বি),মোঃ লুৎফর রহমান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) শাহ শিবলী সাদিক,অ‌তি‌রিক্ত পুলিশ সুপার, খা‌লিয়াজু‌রি সার্কেল,মোঃ র‌বিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল সুমন কুমার দাস সহ এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট/২০২৪ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে উক্ত সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]