উদ্দেশ্যপ্রণোদিত উত্তরবঙ্গে বন্যা সৃষ্টির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

Share the post
ইবি প্রতিনিধি : ভারত কতৃক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গজলডোবা বাঁধ খুলে দিয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রংপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এসময় ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রংপুর বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন গেইটে এসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন, জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো: ইনজামুল হক সহ বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিছিলে শিক্ষার্থীদের হাতে উত্তরের কান্না আর না, আর না; দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা; তিস্তার পানি বণ্টন চাই, অন্যায় মেনে নেবো না ভাই; অবিলম্বে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই; গজলডোবা বাঁধের ছলা, বন্যায় কেন ডোবে গলা; এতো বৈষম্য কেন, উত্তরবঙ্গ কি দেশের বাইরে? ইত্যাদি প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতেছে। এবার আমরা ক্যাম্পাসে নামছি। দ্রুত সমাধান না হলে কিন্তু সারাদেশে একযোগে নামতে বাধ্য হবো। এ পর্যন্ত যা চুক্তি হয়েছে তা ভারতের সুবিধার্থে হয়েছে। আমরা কোনো সুবিধা ভোগ করতে পারছি না। বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে। বিক্ষোভ সমাবেশে অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, আজকের বিক্ষোভ সমাবেশে জানাতে চাই, ভারত যদি বারবার পানির বাঁধ খুলে দিয়ে অত্যাচার করলে এদেশের মানুষআর আর সহ্য করবে না। ভারতকে জানাতে চাই, আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন করুন। অন্যথায় এদেশের মানুষ আদায় করতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]