২৫ হাজার এসএমই উদ্যোক্তাকে ৪০ কোটি টাকা পর্যন্ত মূলধন সহায়তা

Share the post

নিজস্ব প্রতিবেদক : ২৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের (এসএমই) চলতি মূলধন যোগান দিয়ে সহায়তা করতে মিশন সেভ বাংলাদেশের সঙ্গে যুক্ত হল রবি, এসম্যানেজার ও আইপিডিসি ফাইন্যান্স। তাদের এই উদ্যোগের ফলে ২৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা ৪০ কোটি টাকা পর্যন্ত চলতি মূলধনের সহায়তা পাবেন। অ্যাগ্রিড ফ্রেমওয়ার্ক গঠনের মাধ্যমে এই ঋণ খুচরা বিক্রেতাদের মাঝে বিতরণ করা হবে। মূলত রবি ও এয়ারটেলের খুচরা বিক্রেতারা এই ঋণ পাবেন। করোনাভারাস পরবর্তী দুনিয়ায় তারা যাতে ফের ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারেন সে বিষয়ে সহায়তা করতে ডিজিটাইজড ইকোসিস্টেমের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। মিশন সেভ বাংলাদেশের নানা তৎপরতায় অনুপ্রাণিত হয়েই সহযোগিতামূলক এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ডিজিটাল উপায়ে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। আইপিডিসির ডিজিটাল ঋণ বিতরণের আওতায় এ কার্যক্রম চলবে। এই কার্যক্রমটি আইপিডিসি-ডানা নামে পরিচিত। রবির ইনটিলিজেন্স টিম নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে উপযুক্ত খুচরা ব্যবসায়ীদের খুঁজে বের করে ঋণের আওতায় আনবে। রবি ও আইপিডিসিকে নানা প্রযুক্তিগত সহায়তা দেবে এসম্যানেজার। আর এসম্যানেজারের এসব তৎপরতায় সক্রিয় ভূমিকায় থাকবে মিশন সেভ বাংলাদেশ। রবি যেসব খুচরা ব্যাবসায়ীকে উপযুক্ত মনে করবে তাদের জামানতমুক্ত ঋণ দেবে আইপিডিসি। আপাতত পাইলট প্রকল্প আকারে এটি চালু করা হবে। পরবর্তীতে আরও বিস্তারিত গবেষণা করে দেশব্যাপী খুচরা বিক্রেতাদের সহায়তার জন্য এ প্রকল্প চালু করা হতে পারে। করোনাভাইরাসর কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষকে সহায়তা দিয়ে নজির গড়েছে মিশন সেভ বাংলাদেশ। এরই মধ্যে সংগঠনটি দেড় কোটি টাকার বেশি ফান্ড জোগাড় করেছে। মিশন সেভ বাংলাদেশের এই কার্যক্রমে শতাধিক ব্র্যান্ড যুক্ত হয়েছে। ৮০০০ এর অধিক হাজার পরিবারের ১০ দিনের খাবারের ব্যবস্থা নিশ্চিত করেছে মিশন সেভ বাংলাদেশ। পবিত্র রমজান মাসে ৩৫০টিরও বেশি পরিবারের পুরো মাসের সেহরি ও ইফতারির ব্যবস্থা করছে। বিভিন্ন স্থান জীবাণুমুক্ত করার পাশাপাশি জনাসমাগম হয় এমন স্থানে হাত ধোয়ার বেসিন বসিয়েছে সংগঠনটি। সামাজিক যোগাযোগ মাধ্যম, কলসেন্টার ও ওয়েবসাইটের সহযোগিতায় মানবিক ডাকে সাড়া দিয়ে যাচ্ছে মিশন সেভ বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]