উড়িরচর প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে “নগত অর্থ” বিতরন।

Share the post

জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): পবিত্র মাহে রমজানের উদ্দেশ্যে ও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত টানা ছুটির কারনে লক-ডাউন হয়ে পড়া সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর উপার্জনহীন, অসহায় ও নিন্মে আয়ের মানুষের মাঝে নগত অর্থ বিতরণ করেছেন “উড়িরচর প্রবাসী ফাউন্ডেশন।সারা বিশ্বে প্রবাসীরা যখন কর্মহীন হয়ে কঠিন সময় পার করার পরও সেই মুহৃর্তে এমন মানবিক সহযোগিতায় এগিয়ে আসাকে স্বাগতম জানিয়েছে উড়িরচর ছাত্র সমাজ সহ এলাকাবাসী।গত ১৮ ও ১৯ মে উড়িরচর প্রবাসী ফাউন্ডেশনের অর্থ এলাকা ভিত্তিক প্রতিনিধিদের নিকট হস্তান্তর করেন ” ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোঃ মামুন ও চরের মেধাবী ছাত্র জিফুল।পরবর্তীতে এসব অর্থ গ্রাম ভিত্তিক উপকারভোগীদের পরিবারের মাঝে তুলে দেওয়া হয়।প্রত্যেক পরিবারকে নগত ১০০০টাকা করে ৫০পরিবারকে মোট ৫০০০০হাজার টাকা দেওয়া হয়েছে।উপকারভোগী তফরা বেগম বলেনঃ-প্রবাসী ফাউন্ডেশনে কে ধন্যবাদ জানাই। আমার কঠিন পরিস্থিতিতে পাশে থাকার জন্য।এই সম্পর্কে প্রবাসী ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মোঃ সোহেল,সাদ্দাম ও জাফর ফোনে বলেনঃ-আমরা উড়িরচরের অসহায় মানুষের কথা চিন্তা করে এটি প্রতিষ্ঠা করি।এবার দেশের ক্রান্তিলগ্নে ক্ষুদ্র প্রয়াসে সহযোগিতা শুরু করেছি। আগামিতে ব্যাপকহারে সহযোগিতা করতে পারবো বলে আশা করি।এখানে দলমত নির্বিশেষে সবাই রয়েছে।চরের যেকোনো মানবিক কাজে সাধ্যমতে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো-ইনশাআল্লাহ্।তারা এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]