মানবতার সেবায় টিম উল্লাস

Share the post

আজাদ চৌধুরী (চট্টগ্রাম): ‘উল্লাস’ এই সংগঠনটির যাত্রা শুরু হয় ২০১২ সালে।উদ্দেশ্য ছিল সামাজিক উন্নয়নের কাজে নিয়োজিত করা।কয়েকজন তরুণ মিলে সংগঠনটির শুরু হলেও আজ বিশাল এক পরিবারে পরিণত হয়েছে তারা।লক্ষ্য তাদের অটুট।মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেওয়া। বর্তমানে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকারে ছড়িয়ে গিয়েছে।সেই সাথে বাড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্টের আর্তনাদ।জীবিকা তাদের একদমই বন্ধ।এরই মধ্যে উল্লাস টিমের সদস্যবৃন্দ হাতে নিয়েছে কয়েকটি প্রজেক্ট।লকডাউনে যখন পুরো দেশ স্থবির,মানুষের আয় রোজগার বন্ধ তখনই তারা সমাজের বিত্তবানদের সহায়তায় খেটে খাওয়া মেহনতি মানুষদের হাতে তুলে দেয় উপহার সামগ্রী।এরপরেই আসে সিয়াম সাধনার মাস রমজান। রমজান মাসে আরেকটি প্রজেক্ট হাতে নেয় এবং সেই প্রজেক্টের হাত ধরে তারা সমাজের বিত্তবানদের সহায়তায় সকলের ঘরে ঘরে রাতের অন্ধকারে তুলে দিয়ে আসে তাদের উপহার সামগ্রী। বর্তমানে তারা ইফতার সামগ্রী বিতরণে কাজ করে যাচ্ছে যা চলবে চাঁদরাত পর্যন্ত। করোনার এমন প্রাদুর্ভাবেও উল্লাস টিমের প্রত্যেকটি সদস্য করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম।মেহনতি মানুষদের মুখের হাসিই হলো তাদের অর্জন যা সফল করার জন্যে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।ইনশাআল্লাহ সামনেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]