করোনা আক্রান্ত সাংবাদিকদের দুয়ারে ”ভালােবাসার বক্স” নিয়ে পুলিশ

Share the post

ডেস্ক নিউজ। চট্টগ্রামে করোনা আক্রান্ত সাংবাদিকদের ঘরে ‘ভালবাসার বক্স’ উপহার পাঠিয়েছে পুলিশ। করোনা আক্রান্ত সাংবাদিকদের মনোবল চাঙা রাখার জন্য এই ‘ভালবাসার বক্স’র মোড়কে ঈদ উপহার প্রদান করেছে পুলিশ। আজ শুক্রবার (২২ মে) চট্টগ্রামে করোনা আক্রান্ত ৯ সাংবাদিকের পরিবারে এসব উপহার প্রেরণ করা হয় সিএমপির টিম কোতোয়ালীর পক্ষ থেকে। এদিন দুপুরে কোতোয়ালীর ওসি মহসীন স্বনামধন্য নিউজ পোর্টাল

সিভয়েসের কদমতলীস্থ কার্যালয়ে আসেন করোনা আক্রান্ত মিনহাজ মুহীর জন্য ভালোবাসার বক্স নিয়ে। এসময় মুহীর পক্ষ থেকে তা গ্রহণ করেন সিভয়েসের সাব এডিটর সুমন চৌধুরী। এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘এই দূর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের তথ্যের চাহিদা পূরণ করছেন সাংবাদিক। আমাদের তথ্য জানাতে গিয়েই তারা আজ করোনা আক্রান্ত। তাই ভালবাসার এসব মানুষদের জন্য এই ভালবাসার বক্স।’ পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামে এ পর্যন্ত ৯ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এসব পরিবার এখন লকডাউন অবস্থায় আছে। ঘরের মূল ব্যক্তি অসুস্থ এবং পুরো পরিবার অবরুদ্ধ থাকায় এসব পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছে পুলিশ। করোনা আক্রান্ত সাংবাদিকদের পরিবারের পাশে থাকবে পুলিশ। তাদের যেকোন প্রয়োজনে পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে সাড়া দিবে বলেও জানান ওসি মহসীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]