হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেপ্তার
হেফাজত ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার বিকালে লালবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তার হলেন হেফাজতের কেন্দ্রীয় সাত নেতা।
ডিবি জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের তাণ্ডব ও সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ততার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাওলানা জুবায়েরকে শনিবার আদালতে তোলা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলেদেশে সফরকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ভাংচুর, অগ্নিসংযোগসহ তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসব ঘটনায় দায়ের হয় প্রায় অর্ধশতাধিক মামলা।

