আগ্রাবাদে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় ২৮ নং পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর এবং মোস্তাফা কামাল টিপুর অনুসারীদের সংঘর্ষ হয়েছে।আজ শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) পলাশ কান্তি নাথ বলেন, আব্দুল মান্নান নামের একজনের বাবাকে কটূক্তি করার জের ধরে দুইপক্ষ মারামারিতে জড়ায়। মান্নান ছুরিকাঘাতে আহত হয়। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

