চট্টগ্রামের হাটহাজারীতে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, শিক্ষক গ্রেফতার

Share the post

চট্টগ্রামের হাটহাজারীতে স্কুলছাত্রীর অশ্লীল ছবিসহ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে আয়াতুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়ে।

মিডিয়া অফিসার এএসপি আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, ২০১৮ সালে চট্টগ্রাম শহরের নিউরন ইংলিশ স্কুলের সাবেক শিক্ষক আয়াতুল ইসলাম (৩৫) ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাথরুমের কিছু অশ্লীল ভিডিও ধারণ করে। ভিডিওটি তার বন্ধুদের পাঠিয়ে দেয়া এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন বছর ধরে মেয়েটিকে ব্ল্যাকমেইল করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে।

এএসপি জানান, র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌন নীপিড়নকারী শিক্ষক আয়াতুল ইসলামকে গ্রেফতার করে। ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদে সে নাবালিকা মেয়েটিকে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, ওই শিক্ষকের মোবাইল ফোন থেকে মেয়েটির শতাধিক অশ্লীল ছবি উদ্ধার করা হয়েছে। তাছাড়া অভিযুক্ত শিক্ষকের ফেসবুকে ও ম্যাসেঞ্জারে শিশু ছাত্রীটির কুরুচিপূর্ণ অনেক অশ্লীল ছবি দেখা যায়। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]