লকডাউনে ব্যাংক লেনদেন হবে আড়াই ঘণ্টা

Share the post

লকডাউনের মধ্যেও সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম। গ্রাহকরা সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের একটি প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনে যাচ্ছে সারাদেশ। এ খবর ছড়িয়ে পড়ায় ব্যাংকগুলোতে ভিড় বাড়ে গ্রাহকদের। নিজেদের প্রয়োজন অনুযায়ী কেউ এসেছেন টাকা তুলতে, আবার কেউ জমা দিতে। তবে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি। বেশিরভাগ ব্যাংকেই মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকারি সিদ্ধান্ত মেনে জনবল কমিয়ে কার্যক্রম চালাবে ব্যাংকগুলো। গ্রাহকদের সুবিধায় আগের মতই সচল থাকবে অনলাইন সেবা। পাশাপাশি পর্যাপ্ত টাকাও থাকবে এটিএম বুথগুলোতে।

বাংলাদেশ ব্যাংক বলছে, লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করবে। গত বছর করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটির সময়ে দেশের ব্যাংকগুলো সীমিত আকারে লেনদেন চালু রেখেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]