গাজীপুরে কারখানায় আগুন
গাজীপুরের সদর উপজেলার ভবানীপুরে সালেক টেক্সটাইল নামের একটি কারখানায় আগুন লেগেছে। চার ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, দুপুরে ভবানীপুর এলাকায় টিনশেডের তৈরি এক তলা ভবনের সালেক টেক্সটিলের সুতার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনে বিপুল পরিমাণ কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে।

