প্রাকৃতিক দুর্যোগে আতংক নয়
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): প্রাকৃতিক দুর্যোগে আতংক নয়,চাই ঐক্যবদ্ধ প্রয়াস। করোনার প্রথম ঢেউ মোকাবিলা করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের সম্মুখে এগিয়ে যেতে হবে। সরকারি, বেসরকারী,এনজিও, দাতা সংস্থা, সমাজ কল্যাণ সংস্থা এবং ব্যক্তি উদ্যোগের যৌথ শক্তিকে কাজে লাগিয়ে এই মূহুর্তে,সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণে কাজ করার জন্য, আমাদের কাছে বিরাট সুযোগ এসেছে। মানুষের কল্যাণে কাজ করে যে প্রশান্তি অর্জন করা যায় তা সত্যিই বিস্ময়কর।
যুগে যুগে যত ধর্মপ্রাণ মহামানবের আবির্ভাব ঘটেছে, তাঁরা সকলেই মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। করোনার প্রথম ঢেউ সামাল দিতে গিয়ে সমগ্র পৃথিবীর মানুষ কোন না কোন ভাবে, ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, আমাদের দেশ ও তার ব্যতিক্রম নয়। তার পরেও উন্নয়নশীল সাহসী জাতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অনেক ভালো অবস্থানে ছিলাম, তুলনামূলক ভাবে উন্নত অনেক দেশের চাইতে। এবারও আমরা বদ্ধপরিকর, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে একের প্রতি অন্যের। পরিশেষে কামিনী রায়ের কবিতা হোক যথার্থ। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মত
সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, ‘সুখ-সুখ’ করি কেঁদো না আর; যতই কাঁদিবে যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয়-ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

