রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ঘোষিত ৩১ দফা বিকল্পনীয়-আইয়ুব খান

Share the post

মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি: দেশের সমসাময়িক রাজনীতির সংকটাপন্ন অবস্থা থেকে মুক্তি ও রাষ্ট্র কাঠামো পূর্ণগঠনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা দেশেরব সকল জনগণের দায়িত্ব।

জনাব তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। বৃহস্পতিবার আশুলিয়ার বাড়ইপাড়ায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক সংকট দূর করতে দ্রুত নির্বাচন প্রয়োজন।

এ সময় তিনি বর্তমান সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান।আলাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,ঢাকা জেলা যুবদল নেতা মোস্তাফিজুর রহমান শরিফ, সাবেক আহবায়ক আশুলিয়া থানা ছাত্রদল মোহাম্মদ ওসমান গনি, সাবেক সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ বাবুল হোসেন। মোহাম্মদ শামীম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]