জোয়ারের পানিতে ভাসছে ভোলা: ২০ গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার সম্মিলিত প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে, বিশেষ করে বাঁধের বাইরের অন্তত ২০টি গ্রাম এখন পানির নিচে। আকস্মিক এই বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন।

জোয়ারের পানিতে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি এবং মাছের ঘের তলিয়ে গেছে। ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরিঘাট প্লাবিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ফলে উভয় পাড়ে আটকে পড়া যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলা সদর, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বাঁধের বাইরের গ্রামগুলো। সরেজমিনে সদরের রাজাপুর ও ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বসতঘর ও বাড়ির আঙিনায় কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। বহু বাড়ির রান্নাঘর ডুবে যাওয়ায় চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। এতে দুর্গত এলাকাগুলোতে মানবিক সংকট তৈরি হয়েছে। আকস্মিক এই বন্যায় সবকিছু ভেসে যাওয়ায় পানিবন্দি মানুষ মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন।

রাজাপুর ইউনিয়নের পানিবন্দি বাসিন্দা আমেনা বেগম ও রোকসানা বেগম বলেন, “সকাল থেকে বৃষ্টি আর বাতাস ছিল, দুপুরে নদীতে প্রচণ্ড ঢেউ ওঠে। এরপরই হঠাৎ করে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে। এখন আমরা সবাই গৃহবন্দি। চরম দুর্ভোগে আছি।”

এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানান, “মেঘনার পানি তজুমদ্দিন পয়েন্টে বিপদসীমার ১৪৭ সেন্টিমিটার এবং দৌলতখান পয়েন্টে ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। এর ফলে বাঁধের বাইরের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে জোয়ারের পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন পানিবন্দি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]