মাধবপুরে নিখোঁজের চার দিন পর অর্ধ গলিত শিশুর লাশ উদ্ধার

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে নুডুলস আনতে গিয়ে আর ফিরে আসেনি লিজা (৯) নামে এক শিশু। ৪ দিন পর পুলিশ তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে। রোববার (২৫ জুলাই) দুপুরে মাধবপুর থানা পুলিশ ধর্মঘর ভারতীয় সীমান্ত এলাকা সংলগ্ন একটি জঙ্গল মোড়া থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার( মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের সেলিনা আক্তারের মেয়ে তাকমিনা আক্তার লিজা (৯) ঈদের দিন দোকানে নুডুলস আনতে যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় লিজার মা সেলিনা আক্তার গত বৃহস্পতিবার (২২ জুলাই) মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। রোববার দুপুরে স্থানীয় এক মহিলা জঙ্গলে লাকড়ি কুড়াতে গেলে একটি অর্ধ গলিত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। জানা যায়, সেলিনা আক্তার সৌদি আরব থাকতেন। সৌদি আরব থেকে দেশে ফিরে সেলিনা তার মামার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করতেন। ঈদের দিন সেলিনা মেয়েকে দোকান থেকে নুডুলস আনতে পাঠান। পরে মেয়ে আর বাড়ি ফিরে আসেনি।লিজার মা সেলিনা আক্তার জানান, দ্বিতীয় স্বামী মনসুর আলী তার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করেছে। সে তার মেয়েকে হত্যা করতে পারে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কি কারণে এ মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]