পেয়ারা খাওয়ার অভিযোগে রাঙ্গুনিয়ায় তিন শিশুকে বেধড়ক মারধর, থানায় জিডি

Share the post

তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ার পাশের বাড়ি থেকে পেয়ারা খাওয়ার অভিযোগে তিন শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদ নগরস্ত এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে রাঙ্গুনিয়া থানায় মো. শামসু(৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইমাম উদ্দিন তৌসিফ(৮), মো. ইমন(১০) এবং রবিউল হোসেন নামে তিন শিশু মাঠে খেলাধুলা করার সময় অভিযুক্ত শামসু আকস্মিক এসে গালাগালি শুরু করে এবং এক পর্যায়ে হাতে থাকা লাটি দিয়ে বেধড়ক মারধর করে। পরে জানা যায় তারা অন্যের গাছ থেকে পেয়ারা পেড়ে খাওয়ার জন্য এমনভাবে মারধরের স্বীকার হয়েছে।

এই ব্যাপারে বাদী দীন ইসলাম জানান, আমার বাচ্চা সহ আরো দুইজন বাচ্চাকে পেয়ারে চুরির দায়ে মারধর শুরু করে শমসু। বাচ্চাদের মারধর করার কারণ জানতে চাইলে বাদী আমাকেও গালাগাল করে এবং লাথি মেরে মাটেতে পেলে দেয় এবং অভিযোগ করার পর থেকে হুমকি ধামকি দিয়ে আসছে। তদন্ত সাপেক্ষে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি।

স্থায়ীয় ইউপি সদস্য মো. শাহ আলম জানান, খবর পেলে চেয়ারম্যানের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ওর বিরুদ্ধে এর আগেও ২টা অস্ত্র মামলা রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও সে এলাকায় কিছু যুবকদের নিয়ে মাদকের সাথে যুক্ত।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি জানান, এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]