তৃতীয় দিনে সড়কে বেড়েছে চলাচল

Share the post

লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে বেড়েছে মানুষের চলাচল। রোববার সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়ি অবাধে চলতে দেখা যায়।

রাজধানীর যাত্রাবাড়ী, ফার্মগেট ও মিরপুর এলাকায় রাজপথ ছিলো রিকশার দখলে। প্রাইভেটকারের চলাচল গতকালের তুলনায় ছিল বেশি। বিভিন্ন এলাকায় গলিতে বেড়েছে নির্বিঘ্নে ঘোরাফেরা। কোথাও আবার অলি-গলির রেস্টুরেন্টে খাবার পরিবেশন করতেও দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও ছিল গত দুই দিনের তুলনায় কম।

রোববার সকাল থেকেই সড়কের চেকপোস্টে ছিল সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের নজরদারি। তবে ঢাকার প্রবেশ পথগুলোতে ছিলো মানুষের চাপ।
রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে সকাল থেকে দেখা যায় অফিসগামীদের ভিড়। গণপরিবহন না থাকায় চেকপোস্টে আইডি কার্ড দেখিয়ে অনেকে গন্তব্যেরে উদ্দেশ্যে রওনা হচ্ছেন হেঁটে।

লকডাউন কার্যকরে তৎপর ছিলেন আইন শৃঙ্খলাবাহিনী। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে জানতে চাওয়া হয় চলাচলের কারণ। তবে লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় রোববার সকালে সড়কে গাড়ি ও লোকজনের চলাচল ছিলো বেশি।

এরআগে রাজধানীতে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন বিধি ভেঙে গ্রেপ্তার হয়েছেন ৩৮৩ জন। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ১৩৭ জনকে জরিমানা করা হয় ৯৫ হাজার ২৩০ টাকা। আর ১০ লাখ ৮৩ টাকা জরিমানা করা হয়েছে ৪৪১টি গাড়িকে।

ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার। আজ এই বিধিনিষেধের তৃতীয় দিন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]