মাধবপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাঝে প্যাকেট দুগ্ধ ও শিশুখাদ্য বিতরণ
মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় উপজেলার ১১ টি ইউনিয়নের চেয়ারম্যানের নিকট ৩৭৩ প্যাকেট দুগ্ধ ও শিশু খাদ্য বিতরন করাহয়েছে।আজ( রোববার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কমকর্তাফাতেমা-তুজ-জোহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিকট এ গুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, বাবুল হোসেনখান সহ অনেকেই।

