“নওগাঁর সাপাহা‌রে প্রধানমন্ত্রীর উপহার ৬০ টি গৃহ ও ভূমিহীন পরিবার পেলেন পাঁকা বাড়ী ও দলিল”

Share the post

জুল‌ফিকার আলী (সম্রাট) ষ্টাফ রি‌পোর্টারঃ “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগান কে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পুনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসূচী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে ২য় ধাপে ৬০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে সাপাহার উপজেলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল‌্যাহ আল মামুন এতে সভাপতিত্ব করেন।উ‌দ্বোধ‌নী সভায় মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পূর্ব মহু‌র্তে ভি‌ডিও কনফা‌রে‌ন্সে যুক্ত হ‌য়ে আ‌লোচনা রা‌খেন গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় খাদ‌্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম,পি নওগাঁ ৪৬-১।

ভিডিও কনফারেন্সে বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে তখন আমার বাবা-মার আত্মা শান্তি পাবে। লাখো শহীদের আত্মা শান্তি পাবে। কারণ এসব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।
ঘর পেয়ে গৃহহীনদের দুঃখ ঘুচবে এবং তাদের মাথা গোঁজার ঠিকানা পাবে তারা!

এ সময় সাপাহার উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা ভাইস চেযারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু) সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসারবৃন্দ, ই‌লে‌ক্ট্রিক,অনলাইন,প্রেস মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ, সকল চেয়ারম্যানবৃন্দ, সুধীজন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হো‌সেন।

উক্ত কর্মসূচীতে উপজেলায় প্রথম ধাপে ১২০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল। চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে ৬০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
প্রতিটি বাড়িতে এক লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও একটি বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দিয়ে এসব ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরবাড়িতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের জন্য অসংখ‌্য দরজা ও জানালা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]